× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারণকবি বিজয় সরকারের চলে যাওয়ার দিন

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১২:১০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:২৮ পিএম

চারণকবি বিজয় সরকার। ফাইল ফটো

চারণকবি বিজয় সরকার। ফাইল ফটো

এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমায় প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি জানোনা জানো নারে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এমনই অসংখ্য সুর ও গানের স্রষ্ঠা একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে নড়াইল জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বিকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- স্বরচিত কবিতা পাঠের আসর, বিজয়গীতির আসর, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কবির আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও সন্ধ্যায় আলোচনা সভা। পরে কবি গানের আসরে কবিগান পরিবেশন করবেন প্রীতিশ সরকার ও শুভ্রজিৎ সরকার।

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্ঠা, গীতিকার ও গায়ক কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মার নাম হিমালয়া দেবী। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সংগীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন তিনি।

মুক্তিযুদ্ধের গানসহ ১৮০০ বেশি গান লিখেছেন এই কবিয়াল। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বিজয় সরকার। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়িয়া নামক স্থানে কন্যা বুলবুলির বাড়ি বিধান পল্লীতে তিনি মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা