× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

রাজশাহী অফিস

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৯:৩৯ পিএম

রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন। প্রবা ফটো

রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন। প্রবা ফটো

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।

রবিবার (২ মার্চ) সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।

পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র‌্যালিতে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ অংশ নেন।

র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা