× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৬:২৪ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৬:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালীতে জলি আক্তার (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে নিজঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের প্রবাসী মো. জহিরুল ইসলামের স্ত্রী। 

কালুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে খাবার খেয়ে নিজঘরে ঘুমিয়ে ছিলেন জলি। রবিবার সকালে তার শ্বাশুড়ি তাকে ডাকতে গেলে কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভাঙা হয়। ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা