× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালন

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৬:১৫ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৮:৪২ পিএম

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। প্রবা ফটো

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। প্রবা ফটো

নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।

রবিবার (২ মার্চ) সকালে এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জেলায় মোট ভোটার রয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৭৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৪৪২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ৩২৩ জন ও হিজড়া রয়েছেন ৮ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা