× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৬:০৪ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৬:১৭ পিএম

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। প্রবা ফটো

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। প্রবা ফটো

জামালপুরে বাসচাপায় এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

রবিবার (২ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পাশাপাশি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা