× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ ৪০ হাজার পরিবার

মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২২:১০ পিএম

টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ ৪০ হাজার পরিবার

স্মার্ট কার্ড জটিলতায় ২ মাস ধরে (জানুয়ারী ও ফেব্রুয়ারী) টিসিবি পণ্য পায়নি পার্বতীপুরের ৩৯ হাজার ৪২৮ জন সুবিধাভোগী পরিবার। রোজার আগে টিসিবি পণ্য না পাওয়ায় হতাশ তারা। স্মার্ট কার্ডের অভাবে তা বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পার্বতীপুরের ১০ ইউনিয়ন ও পৌরসভার টিসিবি পণ্য পাওয়ার উপযোগী কার্ডধারীর সংখ্যা প্রায় ৪০ হাজার। আগে হাতে লেখা কার্ডের মাধ্যমে তাদের টিসিবি পণ্য দেওয়া হতো। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধা ভোগীদের স্মার্ট কার্ডের জন্য আবেদন পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২শ কার্ড চূড়ান্ত করা হয়েছে। কিন্তু কোনও কার্ড এখন পর্যন্ত ঢাকা থেকে আসেনি। কার্ডের অভাবে ২মাস টিসিবি পণ্য বিতরণ করাও সম্ভব হয়নি।

মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর (মুন্সিপাড়া) গ্রামের দিনমজুর আজিজার রহমান বলেন, সরকারি টিসিবি পণ্য দিয়ে সংসারটা ভালোই চলছিল তার। কিন্তু ২মাস টিসিবি পণ্য না পাওয়ায় সংসার খরচ অনেকটা বেড়ে গেছে। রোজার আগে টিসিবি পাবও আশা করেছিলাম। কিন্তু স্মার্ট কার্ডের অভাবে এখনও তা পেলাম না। এতে রোজায় কষ্ট হবে আমাদের। আরেক সুবিধাভোগী হাসানুল হক বলেন, রোজাকে উপলক্ষ্য করে পুরাতন কার্ড দিয়ে হলেও পণ্যগুলো দিতে পারতো সরকার।

পার্বতীপুরের টিসিবি ডিলার সাদ্দাম হোসেন বলেন, টিসিবি পণ্য বিতরণের জন্য তারা ১০ জন ডিলার রয়েছেন। স্মার্ট কার্ড না আসায় জানুয়ারি ও ফেব্রুয়ারির টিসিবি পণ্য দেওয়া যায়নি। তবে, পার্শ্ববর্তী চিরিররন্দর উপজেলা ও নীলফামারী জেলাতে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। প্রশাসন চাইলে স্মার্ট কার্ড ছাড়াও হার্ড কপি দেখে টিসিবি বিতরণ করা সম্ভব। তিনি আরও বলেন,  রোজার মাস উপলক্ষে অন্যান্য পণ্যের সঙ্গে এবার ছোলা বুটও সংযুক্ত করেছে সরকার।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর জানান, আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি আমি জানতাম না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা