× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুট্টাক্ষেতে পড়েছিল মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২১:২৩ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২১:২৮ পিএম

শনিবার ভুট্টাক্ষেতে মুয়াজ্জিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। প্রবা ফটো

শনিবার ভুট্টাক্ষেতে মুয়াজ্জিনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) উপজেলার নেকমরদ ইউনিয়নের কাশিবাড়ি এলাকার ভুট্টাক্ষেতে এ মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

নিহত খায়রুল ইসলাম উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের পাশাপাশি শামসুদ্দিনের মিল চাটালে নৈশপ্রহরীর কাজ করতেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। হাত-পা বাঁধা অবস্থায় ভুট্টা খেতে মরদেহটি পড়েছিল। এ ছাড়া মরদেহে বিভিন্ন জায়গায় আঘাত ও জখমের চিহ্নসহ পা ভাঙা দেখা গেছে। সিআইডির টিম এসেছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা