× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারী

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে গ্রেপ্তার ২

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২১:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৫) ও নেসার উদ্দিনের ছেলে ছামিনুর রহমান (২৪)।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রীর বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। সে ওই এলাকার সুলতান মিয়ার মেয়ে ও বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানাায়, ওই ছাত্রী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নলকূপ থেকে পানি আনতে যায়। সেখানে ওত পেতে থাকা একই গ্রামের লতিফুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৫) ও নাসির উদ্দিনের ছেলে ছামিনুর রহমান (২৪) ওই কিশোরীক মুখ বেঁধে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে হাত-মুখ বাধা অবস্থায় উদ্ধার করে। পরি এলাকাবাসী ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গুরতর আহত ওই শিক্ষার্থীকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।  

ওসি ফজলে এলাহী বলেন, ‘এ ব্যাপার ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা