× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের দেড় মাস পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

রংপুর অফিস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের দেড় মাস পর শিশু দোলা মনির মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মহেশা গ্রামের আফজাল হোসেনের সেপটিক ট্যাংক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল মিয়া, সুমন মিয়া ও মামুন মিয়া।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ জানুয়ারি ধর্মেশ্বর মহেশা গ্রামের দেলোয়ার মিয়ার কন্যা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী দোলা মনি খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার নিখোঁজের ঘটনায় দেলোয়ার মিয়া বাড়ির আশপাশসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে কাউনিয়া থানায় একটি জিডি করেন। এর ৪০ দিন পর বৃহস্পতিবার কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন দেলোয়ার মিয়া। রংপুর সেনাবাহিনীর ৭২ বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে একটি আভিযানিক দল স্থানীয় আফজাল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে দোলার মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল মিয়া, সুমন মিয়া ও মামুন মিয়া নামে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

ওসি আব্দুল লতিফ আরও বলেন, নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। দেলোয়ার মিয়ার সঙ্গে আসামিদের ঝগড়া-বিবাদের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা