× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩ পিএম

শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। প্রবা ফটো

শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। প্রবা ফটো

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটির একাংশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ একটি অরাজনৈতিক সংগঠন হলেও নবগঠিত কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতাদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটি অনুমোদনে স্বচ্ছতা রক্ষা হয়নি এবং কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দিয়েছেন বলে তারা দাবি করেন।

অভিযোগকারীরা জানান, প্রকৃত ত্যাগী ও আন্দোলনরত ছাত্রদের বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। তিনি জানান, সংগঠনের ৪০ জন সক্রিয় সদস্য এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিতর্কিত কমিটি বিলুপ্ত না করা হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল বের হয়। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ‘অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নবগঠিত জেলা কমিটির সহ-সদস্য সচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুজ্জামান শাওন প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা