× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম

বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ। প্রবা ফটো

বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ। প্রবা ফটো

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধনিায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদে বৃহস্পতিবার ধান্যখোলা, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স, শাড়ি, থ্রি-পিস, কম্বল, কিসমিস, বিস্কুট এবং বিভিন্ন প্রকার চকলেট জব্দ করা হয়েছে। জব্দ করা ওই পণ্যের বাজার মূল্য প্রায় ১১ লাখ ৯৫ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারীদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।’ 

বিজিবি ব্যাটালিয়নের এই অধনিায়ক বলেন, ‘চোরাকারবারীরা ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশিয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা