× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ীকে গণপিটুনি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম

কাশিয়ানী থানা। ছবি : সংগৃহীত

কাশিয়ানী থানা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যবসায়ীর বুলবুল মোল্লা ওই ইউনিয়নের মাঝিগাতি গ্রামের বাসিন্দা। তিনি জয়নগর বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে ৯ বছর বয়সি ওই শিশুকে প্রতিবেশী বুলবুল মোল্লা জয়নগর বাজারে নিজবাড়ির ছাদে নিয়ে শ্লীলতাহানি করে। ঘটনাটি ওই শিশু পরিবারের লোকজনকে জানালেও, লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। বৃহস্পতিবার বিকালে পুনরায় ওই শিশুকে বিড়াল দেখানোর কথা বলে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বুলবুল। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বুলবুলকে ধরে গণপিটুনি দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়া এলাকাবাসীর অভিযোগ, বুলবুল মোল্লা প্রায়ই বিভিন্ন এলাকা থেকে নারী এনে তার বাড়িতে ‘অসামাজিক কার্যকলাপ’ করে থাকেন।

বুলবুল মোল্লার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ঘটনা ঘটিয়েছে।’

গণপিটুনির বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা