× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাগনভূঞায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপিকর্মীর মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম

বেলাল হোসেন। ছবি : সংগৃহীত

বেলাল হোসেন। ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় প্রতিপক্ষের লোকদের পিটুনিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক বিএনপিকর্মী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বিএনপিকর্মী হলেন- বেলাল হোসেন। তিনি উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে প্রতাপপুর গ্রামের খলিল ভূঁইয়া বাড়ির বাসিন্দা।  তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর পর আসর নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বেলালের মরদেহ দাফন করা হয়েছে।

নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানায়, স্থানীয় আবদুল গফুরের ছেলে বিএনপিকর্মী খুরশীদ আলমের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার বাবার বিরোধ চলছিল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুরশিদ, মজল হক, বিপ্লব ও শামছুদ্দিনসহ কয়েকজন আমার বাবাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন বুধবার ফের বাবার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টার দিকে বাবার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমরা থানায় মামলা করব।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, বিএনপিকর্মী বেলালকে পিটিয়ে আহত করার পর আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির দায়িত্বে ছিলেন। কী কারণে তাকে পেটানো হয়েছে- বিষয়টি আমি বিস্তারিত জানি না।

বক্তব্য জানতে অভিযুক্ত খুরশিদ, মজল হক, বিপ্লব ও শামছুদ্দিনের মুঠোফোনে বার বার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

হাসপাতাল ও স্থানীয়দের বরাতে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান করে বলেন, বেলাল দীর্ঘদিন মানসিক সমস্যায় আক্রান্ত ছিল। সোমবার বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে খোরশেদ, বিপ্লব ও শামছুদ্দিন নামের কয়েকজন মারধর করে। এর পর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। বুধবার তাকে গ্যাস্ট্রিক, ফুসফুসে সমস্যা ও পাইলসের সমস্যার চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা