× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর পর নিজ এলাকায় ফিরছেন পিন্টু, বিএনপিতে উৎসবের আমেজ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ পিএম

স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রবা ফটো

স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রবা ফটো

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু নিজ এলাকায় ফিরছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুরে যাবেন। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তার হন আবদুস সালাম পিন্টু। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন এবং প্রায় ১৭ বছর কারাগারে কাটান। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে গত ২৪ ডিসেম্বর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

দীর্ঘ কারাবাস শেষে নিজ এলাকায় ফিরছেন আবদুস সালাম পিন্টু- এ খবর ছড়িয়ে পড়তেই ভূঞাপুর ও গোপালপুরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

শুক্রবার বিকাল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা অংশ নেবেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আব্দুস সালাম পিন্টুর মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। তার ফিরে আসায় দলের মনোবল আরও চাঙ্গা হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল খান, থানা বিএনপির শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাজ্জাদ, যুবদল নেতা অর্নিবান আমিন দুখু, রঞ্জু মন্ডল ও তারিকুল ইসলাম জানান, নেতাকে কাছে পাবো- এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। কয়েকদিন ধরে দিন-রাত সংবর্ধনার প্রস্তুতি চলছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান, প্রায় ১৭ বছর পর কারামুক্ত আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু আগামীকাল শুক্রবার ভূঞাপুরে আসবেন। তার এ আগমন উপলক্ষে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

আগামীকাল সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। তার আগমন ঘিরে পুরো ভূঞাপুর-গোপালপুর এলাকায় এখন সাজ সাজ রব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা