× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে নিহত ১

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাঙ্গামাটির রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার গাইন্ধা ইউনিয়নের ক্রসাইংছড়ি এলাকায় বাগানে কাজ করতে গিয়ে এ আক্রমণের শিকার হন তিনি।

নিহত কৃষকের নাম উসুসিং মারমা।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেশ কিছুদিন ধরে রাজস্থলী উপজেলার পাহাড়ি বিভিন্ন এলাকায় বন্যহাতির দেখা পাওয়া যাচ্ছে। খাবারের সন্ধানে বন্যহাতির দল লোকালয়ে এসে হামলা করছে বলে ধারণা করা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা