× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজকীয় বিদায়ে আবেগাপ্লুত শিক্ষক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে কাফিলাতলি সাগরদি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে ৩৫ বছরের কর্মজীবন শেষে প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগ তাকে আবেগাপ্লুত করেছে। কর্মস্থল থেকে এমন রাজকীয় বিদায়ে তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ইছমাঈলকে কর্মস্থল থেকে ফুলসজ্জিত গাড়িতে করে বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাঈন উদ্দিন।

প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ইছমাইল হোসেন আমার শিক্ষক ছিলেন। চেষ্টা করেছি তাকে যোগ্য সম্মান দিতে। এরজন্য সবাই আমাকে সহযোগীতা করেছেন।

শিক্ষক ইছমাঈল হোসেন পাটওয়ারী বলেন, ১৯৯০ সালে শিক্ষকতা পেশা শুরু করি। একই বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর এ পেশায় শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কর্মজীবন শেষ। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জন্য সর্বোচ্চ উপহার ছিল। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা