× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গড়াই নদীতে কুমির আতঙ্ক, পানিতে নামতেই ভয় স্থানীয়দের

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২০ পিএম

কুমির দেখতে নদীর তীরে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

কুমির দেখতে নদীর তীরে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

ঝিনাইদহ ও কুষ্টিয়ার সীমান্তবর্তী গড়াই নদীতে এক মাসেরও বেশি সময় ধরে কুমিরের উপস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কখনও একটি, কখনও তিনটি কুমির ভেসে থাকতে দেখেছেন নদীর তীরের মানুষ। এতে নদীতে গোসল, গরু-ছাগল ধোয়া ও দৈনন্দিন কাজ করতে ভয় পাচ্ছেন এলাকাবাসী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কুমির দেখার আশায় নদীর পাড়ে ভিড় জমিয়েছে স্কুল শিক্ষার্থীসহ দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে প্রতিদিনই কুমির দেখা যাচ্ছে। যখন নদীর পানি বেশি ছিল, তখন কুমির এসেছে, আর এখন পানি কমে যাওয়ায় প্রতিদিনই দেখা মিলছে।

আগে আমরা নির্ভয়ে নদীতে গোসল করতাম, কিন্তু এখন কুমির আতঙ্কে কেউ নামতে পারছে না, বলেন এক স্থানীয় বাসিন্দা।

এলাকাবাসী কুমিরের প্রকৃত অবস্থা নির্ণয় এবং নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। 

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বিষয়টি শুনেছি এবং সরেজমিনে পরিদর্শন করেছি। তবে এখনও কুমির দেখতে পাইনি, শুধু ভিডিও ফুটেজ দেখেছি। বিষয়টি স্পষ্ট নয়, তাই উপজেলা বন বিভাগকে লিখিতভাবে অবগত করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা