× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরেই নির্বাচন সম্ভব : ইসি আনোয়ারুল

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৩ পিএম

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। প্রবা ফটো

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। প্রবা ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে আমরা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা বিশ্বার করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবনিমিয় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচন করতে আমাদের আরও এক বছর সময় লাগবে। আর স্থানীয় নির্বাচন করতে গেলে, ডিসেম্বরে নির্বাচন করার ঘোষণা হলেও, তা সম্ভব হবে না।

জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।

ভোটার তালিকা প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিস্ট্রেশন কাজ চলছে পুরোদমে। কোথাও কোথাও সারারাত কাজ চলছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তৃতায় বলেছেন ডিসেম্বরে অথবা ২০২৬ সালে জুনে নাগাদ ইলেকশন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কিছু সংস্কার করা যাবে। আর জুনের মধ্যে হলে বড় ধরনের সংস্কার করা যাবে। 

ইসি বলেন, ডিসেম্বরেই আমরা নির্বাচন করতে পারব। ইনশাআল্লাহ আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ২-৩ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক কমাণ্ড অনেক উন্নতি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা