× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের কমিটি বাতিলের দাবি

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২০ পিএম

বুধবার শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন হয়। প্রবা ফটো

বুধবার শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন হয়। প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে স্থান না পাওয়া একটি পক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পৌনে ১২টায় এ দাবিতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষার্থী শাকিল হোসেন, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন, সবুজ হোসেন প্রমুখ।

ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। পুরোপুরি স্বৈরাচার ও একপাক্ষিক একটি কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের হাত ধরে জয়পুরহাটে আন্দোলনের সফলতা এসেছে, তাদেরকে বাদ দিয়ে দুর্নীতিবাজ একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে বাসায় মিটিং করে এ কমিটি করেছে। এখানে কিছু টোকাই পোলাপান ও ছাত্রলীগের কিছু সাবেক নেতা নেওয়া হয়েছে। যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে মতামতের ভিত্তিতে  কমিটি গঠনের কথা ছিল। কিন্তু সেটি না করে একতরফা কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আমরা অবাঞ্চিত ঘোষণা করছি।

ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন বলেন, অত্যন্ত হতাশার সঙ্গে জানাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা প্রথম সারিতে ছিলাম, বিজয়ের দিন পর্যন্ত পাহাড়ের মতো ভূমিকা পালন করেছি, তাদেরকে বাদ রেখে একটি কমিটি ঘোষণা হরা হয়েছে। এ কমিটি সম্পূর্ণ ভুয়া, আজ সন্ধ্যার মধ্যে তা বাতিল করতে হবে। না করলে, আমরা আন্দোলন গড়ে তুলব।

এ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ বলেন, জেলা কমিটি ঘোষণা নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। যারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিল এবং পরবর্তী সময়েও যারা সকল কার্যক্রমে অংশ নিয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। এছাড়া যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা