× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫২ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বান্দরবান-কেরানী হাট সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন ট্রাক ড্রাইভার ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সড়কটির মানুরটেক ও বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুল মিয়া (৩৯) ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার হাসেম আলীর ছেলে।অপর মোটরসাইকেল আরোহী হোসেন মিয়া (৫০) বান্দরবান সদর উপজেলার গোয়ালীয়া খোলা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামালপুর থেকে চিনি বহনকারী একটি ট্রাক বান্দরবান যাওয়ার পথে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে গিয়ে দূর্ঘটনা কবলিত হয়।এ সময় ট্রাকটির  নিচে চাপা পড়ে শামসুল মিয়া। পরে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে বান্দরবান হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপরদিকে সড়কটির সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বিপরীতগামী একটি মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়াসহ আরও দুই জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

 দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেন এবং নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে একদিনেই দুটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা