× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। এ সময় তার কাছ থেকে ২ হাজার টাকা ও কানের দুল নিয়ে যায় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত সীমা আক্তারের (৪০) স্বামী আক্তার হোসেন জানান, মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফেরার পথে ওই স্থানে ছিনতাইকারীরা তাকে মাথায় ও শরীরে ছুরিকাঘাত করে কানের দুল ও নগদ ২ হাজার টাকা নিয়ে যায়। 

এ সময় গুরুতর আহত অবস্থায় সীমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের বড় কান্দি এলাকায়। বর্তমানে কেরানীগঞ্জ ইস্পাহানী আমবাগান এলাকায় বসবাস করছিলেন তারা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা