× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় শিক্ষক গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রংপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় স্কুল শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়াবি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ফারুক হোসেন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বদির উদ্দিন শাহার ছেলে এবং বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষার্থীরা মাঠে খেলা করছিল। এই সুযোগে সহকারী শিক্ষক ফারুক হোসেন ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। বিষয়টি জানতে পেরে পরদিন ওই ছাত্রীর বাবা-মাসহ এলাকাবাসী ওই শিক্ষকের বিচার চেয়ে স্কুলে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে হারাগাছ থানায় ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল বলেন, অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেনকে সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা