× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে স্টিমবুসার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাভারে রহিম আফরোজ কারখানায় ফায়ার স্টিমবুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- অলিউর রহমান ও হয়জুদ্দিন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় আসে। দুপুরে সেখানে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার স্টিমবুসার বিস্ফোরণ ঘটে এবং দুই শ্রমিক নিহত হন। 

বিস্ফোরণের খবর পেয়ে মঙ্গলবার বিকালে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এদিকে ঘটনার বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে স্টিমবুসার মুখ অসর্তকতায় খুলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা