× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৭ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ পিএম

ইন্দুরকানী থানা। ছবি : সংগৃহীত

ইন্দুরকানী থানা। ছবি : সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- এলাকার আব্দুস ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েব।

খোঁজ নিয়ে জানা গেছে, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পুলিশের কাছে এ সংবাদ পৌঁছালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সামাজিক অনুষ্ঠানের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং জোরপূর্বক হেলাল খানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে আব্দুস ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেপ্তার করে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে- তারা আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন। বরং তারা বাড়ির অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, সম্প্রতি ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা হেলাল খান আসামি রয়েছেন। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় জনতা পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা