× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪ পিএম

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা। ছবি : সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় গলাকাটা অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর এ মরদেহ উদ্ধার করে পুলিশ। অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

নিহত অটোরিকশা চালকের নাম হাবিবুর রহমান। তিনি জামালপুর মেলান্দহ থানার উখরাদার গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি পূবাইল থানাধীন মেঘডুবি জিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে পূর্ব ধীরাশ্রম রাহাপাড়া আলী হাজির বাড়ির পাশে গলাকাটা মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে লোকজন সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কাটার দিয়ে গলা কাটা হয়েছে। তিনি অটোরিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইজনিত কোনো কারণে এমন ঘটনা ঘটেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা