× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৮ পিএম

কলাপাড়া থানা। ছবি : সংগৃহীত

কলাপাড়া থানা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় গাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদারের (৬৫) মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে রাজা বিরোধপূর্ণ জমির একটি গাছ থেকে বেশকিছু কলা কেটে নিয়ে যায়। এসময় বেলায়েত রাজা মিয়ার বাড়ি থেকে ওই কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজা মিয়া বেলায়েতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে। এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করে। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে তার মুত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজাকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা