× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বিচারের দাবি সহপাঠীদের

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বিচারের দাবি সহপাঠীদের

গাজীপুরের কাপাসিয়ার বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ইমতিয়াজ সন্ত্রাসীর ছুরিকাঘাতে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

ইমতিয়াজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সহপাঠী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এতে হামলাকারী সন্ত্রাসী মাহিনের শাস্তির দাবি জানানো হয়েছে। 

হামলার ঘটনায় গত শুক্রবার আহত শিক্ষার্থী ইমতিয়াজের বাবা ইমামউদ্দিন বাদী হয়ে হামলাকারীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন। আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহত শিক্ষার্থীর স্বজনরা।

ইমতিয়াজের বাবা ইমামউদ্দিন বলেন, গত বুধবার প্রতিবেশী বন্ধু লিমন হোসেন তার বাড়িতে আসে। সে এসে জানায় তাদের পাশের গ্রামের মাহিন নামে এক সন্ত্রাসী যুবক মেয়েদের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। পরে তারা কয়েক বন্ধু মিলে মাহিনের বাড়িতে গেলে বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে গত শুক্রবার সকালে ইমতিয়াজের ওপর হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করা হয়। লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে আবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ছুরিকাঘাতের ফলে চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে পিত্তথলি ফেলে দিয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা