× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বউ ও ৯ সন্তান নিয়ে শৈল্য চিকিৎসক নুরুদ্দিনের সুখের সংসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

একই ছাদের নিচে ১ নয় ২ নয়, ৪ স্ত্রী নিয়ে সুখেই সংসার করছেন চট্টগ্রামের হালিশহরের বি -ব্লকের বাসিন্দা শৈল্য চিকিৎসক মো. নুরুদ্দিন। যে সমাজে এক স্ত্রী নিয়ে সংসার চালাতে হিমশিম খায় স্বামী, সেখানেই নবীর সুন্নাহ মেনে ৪ স্ত্রী ও ২এতিমসহ ৯ সন্তান নিয়ে সুখেই কাটছে ৪৪ বছর বয়সী নুরুদ্দিনের দাম্পত্য জীবন। 

২০১২ সালে কক্সবাজারে মাত্র ৫০ হাজার টাকা দেনমোহরে নিলুপা ইয়াছমিনকে পারবারিক ভাবে বিয়ে করেন নুরুদ্দীন। এরপর প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন একাধিক বিয়ে। এমনকি সব বিয়ের সব আয়োজনও সেরেছেন সহধর্মিণীরা। 

২০২২ সালে শরিয়তপুরে দ্বিতীয় বিয়ে করেন স্বামী হারা ফাতেমা খাতুনকে। এরপর ২০২৩ সালে তৃতীয় বিয়ে করেন আয়েশাকে। সবশেষ ২০২৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী নুরুন্নাহার শান্তা কে বিয়ে করেন নুরুদ্দীন। 

নুরুদ্দীনের চতুর্থ স্ত্রী এখন সন্তানসম্ভবা। প্রতিটি সন্তানকে বড় আলেম ও কোরআনের হাফেজ করতে চান তিনি। নবী-সাহাবীদের মতো আদর্শের স্বপ্ন দেখেন নুরুদ্দিন।  

তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দুরে সরাতে বিয়ে অন্যতম মাধ্যম। সেই সঙ্গে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিয়ে ধর্মমতে একাধিক বিয়ে সুন্দর একটি সমাজ গড়তে ভুমিকা রাখে বলে জানান নুরুদ্দিন।

তবে একাধিক বিয়ে অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। সম্প্রতি একই থানা এলাকার বসুন্ধরা আবাসিকে চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী।এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা