ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম
প্রবা ফটো
ভোলায় এনএসআই সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজীর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক জয় চন্দ্র দে (২৭) ভোলা সদর উপজেলার মহাজনের পুল (বটতলা) এলাকার হারাধন চন্দ্র দে ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বাপ্তা এলাকা থেকে আটক করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনএসআই পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক জয় চন্দ্র দেকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।