রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম
প্রবা ফটো
লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনায় ওই পরিবারের ৫জন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
এ সময় আনোয়ার হোসেনের স্ত্রী, দুই সন্তান, পুত্রবধুসহ সবাইকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরের মূল্যবান আসবাবপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর ছেলে সাইফুল ইসলাম বলেন, রাত ৯ টা আমরা ৫ জন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের খাবারে চেতনানাশক ওষুধ থাকায় আমরা অজ্ঞান ছিলাম।
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, রাতে আমরা ঘটনাস্থলে গিয়েছি, আহতদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।