× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের লাল কার্ড মিছিল

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের লাল কার্ড মিছিল

পটুয়াখালীর বাউফলে ঘর থেকে তুলে নিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণসহ সারা দেশে ধর্ষণ, হত্যা, ছিনতাই, ডাকাতি, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কলেজ থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে লাল কার্ড প্রদর্শন করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে থানা চত্বরে প্রতিবাদ সমাবেশে বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মুনতাসির তাসরিপ বলেন, ‘স্বরাষ্ট উপদেষ্টার ব্যর্থতার কারণে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনিত ঘটেছে। প্রকাশ্য খুন, ছিনতাই, চাঁদাবাজির মত ঘটনা ঘটেছে। সারা দেশের মত বাউফলে ধর্ষণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির ঘটনা  বেড়ে চলছে।  প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। মানুষ  নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছেন না। প্রশাসন যন্ত্র নিস্ক্রিয় হয়ে আছে। তারা জনমানুষের নিরাপত্তা দিচ্ছে না। পুরো প্রশাসন যন্ত্র ব্যর্থ।   আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।

বাউফল উপজেলা জাতীয় নাগরিক কমিটির আরেক সদস্য আয়েশাতুন্নেনা বর্ষা বলেন, ‘আমরা নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এক বোনকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এর আগে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশেই এমন ধর্ষণের ঘটনা বেড়ে চলছে। প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে  নিতে হবে। একটা স্বাধীন দেশে নারীরা যদি নিরাপদ না থাকে, তাহলে সেই স্বাধীনতার কি দরকার। আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই। এ প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী মু. রুহুল আমিন, রাহাত, পলাশ ও ফারহান রুপাই বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা