× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মিঠুন রায় নামে এক যুবক। তার বর্তমান নাম মুনাইম আব্দুল্লাহ। ইসলাম ধর্মের মর্মকথা, ইসলামের তাৎপর্য ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।

ইসলামী বক্তা মুফতি আমীর হামজার কাছে কলেমা পড়ে মুসলমান হওয়া সংক্রান্ত তার একটি পুরোনো ভিডিও গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। বহু মানুষ তাকে দোয়া ও শুভ কামনা জানিয়েছেন।

মিঠু রায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব উজানচর মাখন রায়ের পাড়ার অজিত রায় ও রেখা রায় দম্পতির ছেলে।

এ ব্যাপারে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই এলাকায় খোঁজ নিতে গেলে তার পরিবারের কেউ এ ব্যাপারটি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি।

রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলফনামা থেকে জানা যায়, মিঠুন রায় ওরফে মুনাইম আব্দুল্লাহ্ গত বছরের গত ১০ আগস্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা আমীর হামজার কাছে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্ (সা.) অর্থাৎ আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নাই, হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর নবী ও রাসূল’ মৌখিকভাবে পাঠ করেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেদিন থেকেই তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করে আসছেন।

এ ব্যাপারে মুনাইম আব্দুল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রায় ৩/৪ বছর ধরে ইসলাম ধর্মের সকল কার্যক্রম আমার ভালো লাগে। আজানের ধ্বনি, কুরআন তিলাওয়াত ও ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠানে মুগ্ধ হয়ে প্রথমে গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমামের কাছে পবিত্র কালেমা পাঠ করে পরবর্তীতে হাফেজ আবু সাঈদের সফরসঙ্গী হিসাবে ফরিদপুর শ্যামসুন্দরপুর এলাকার একটি ওয়াজ মাহফিলে হাজির হয়ে ইসলামী চিন্তাবিদ ও মুফতি আমীর হামজার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা, ইসলাম ধর্মের বই পুস্তকের কথা শুনে এবং ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের কথা শুনে তিনি মহান আল্লাহর একত্ববাদ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হই। এরপর সনাতন ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারো কোনো প্ররোচনা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

তিনি বাকি জীবন আল্লাহ ও রাসুলের পথে চলার জন্য সকলের দোয়া কামনা করেন।

এ ব্যাপারে উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু সাঈদ বলেন, ‘মুনাইম আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে তার একজন মুমিন বান্দা হিসেবে কবুল করেন। সেইসাথে একজন মুসলিম ভাই হিসেবে তার জন্য যদি আমাদের দিক থেকে কোনো ধরণের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমরা সর্বত্রভাবে তার জন্য করার চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা