রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭ পিএম
প্রবা ফটো
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ভ্যালিতে আগুন লাগে। বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখনো পুরোপুরি নেভেনি। স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসও।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বলেন, সাজেক ভ্যালির আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিমানবাহিনীর হেলিকপ্টার আনা হচ্ছে। বিকাল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টার পৌঁছাতে পারে। আগুনের ঘটনায় কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাট, রিসোর্ট কটেজ সহ ৫০-৬০টির অধিক স্থাপনা পুড়ে গেছে।