× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে মা-শিশু নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও পাথর বোঝাই ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুছেলে নিহত এবং বাসের ১৪ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফাজিল হাট এলাকার নোমান রশিদ এর স্ত্রী আইরিন নিগার (৩৫) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান মো. আরহাম। 

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, চট্টগ্রামমূখী যাত্রীবাহী হানিফ বাসের সাথে কক্সবাজারমুখী পাথর বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আফরিন নিগার। এ সময় তার ছেলে সন্তান আরহামসহ ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত শিশু আরহাম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

তিনি আরও জানান, আইরিন নিগার প্রত্যাশী নামে এনজিও সংস্থায় কর্মরত। শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে আনোয়ারাস্থ শ্বশুর বাড়ি ফেরার পথে মহাসড়কের চকরিয়া হারবার গয়ালমারা এলাকায় বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা