× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে বেসরকারি ইস্টার্ন ব্যাংকে এই ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘দুপুরে কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামতের কাজ চলাকালীন তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা