× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে : ‌ মৎস‌্য উপ‌দেষ্টা

মনপুরা (ভোলা) প্রতিবেদক‌

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মৎস‌্য ও প্রা‌ণিসম্পদ উপ‌দেষ্টা ফ‌রিদা আখতার ব‌লে‌ছেন, ‘জলদস‌্যু‌দের হা‌তে আর যা‌তে কোনো গরীব জে‌লেসহ কেউ ক্ষ‌তিগ্রস্ত না হয় সেজন‌্য জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।’

র‌বিবার (২৩ ফেব্রুয়ারি) দুপু‌রে ভোলার মনপুরা উপ‌জেলার কলাত‌লি ইউনিয়‌নের চালচরে জে‌লে‌ নিবন্ধন হালনাগাত সংক্রান্ত মত‌বি‌নিময় সভা শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।

মৎস‌্য উপ‌দেষ্টা ব‌লেন, ‌’প্রকৃত জে‌লে‌দের তথ‌্য নি‌য়ে স্বচ্ছভা‌বে জে‌লে নিবন্ধন করা হ‌বে। এ ক্ষে‌ত্রে কোনো রাজ‌নৈ‌তিক প্রভাব কা‌জে আস‌বে না।’

তিনি আরও বলেন, ‘চেষ্টা কর‌ছি নি‌ষেধাজ্ঞাকা‌লীন সম‌য়ে জে‌লে‌দের না‌মে বরাদ্দকৃত ২৫ কে‌জি চা‌লের প‌রিবর্তে ৪০ কে‌জি করা ও ৪০ কে‌জির প‌রিবর্তে ৫০ কে‌জি করা। এছাড়া চা‌লের সা‌থে ডাল ও তেল দেওয়ার দাবি জে‌লে‌দের ন্যায্য দাবি। আমরা সেই দাবি পূর‌ণের চেষ্টা কর‌ব।’

সভায় উপস্থিত ছিলেন নৌ প‌রিবহন ও কর্মসংস্থান উপ‌দেষ্টা ব্রিগে‌ডিয়ালর জেনা‌রেল (অব.) ড. এম সাখাওয়াত হো‌সেন। তিনি সাংবাদিকদের ব‌লে‌ন, ‘জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোরভা‌বে ব‌্যবস্থা ও দ্রুত গ্রেপ্তা‌রের জন‌্য পু‌লিশ‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।’

সভায় আরেও বক্তব‌্য রা‌খেন, বাংলা‌দেশ মৎস‌্য উন্নয়ন ক‌র্পো‌রেশ‌নের অ‌তি‌রিক্ত স‌চিব সুরাইয়ার আখতার জাহান, ব‌রিশালে মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা