নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম
রবিবার বেলা উপজেলার পাঁকা মহাবিদ্যালয় কলেজ চত্বরে এ মানববন্ধন হয়। প্রবা ফটো
নাটোরের বাগাতিপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, অর্থ-আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা মহাবিদ্যালয় কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত হলেন- পাঁকা মহাবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোছা. জাকিফা ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন- অধ্যক্ষ মোছা. জাকিফা ইসলাম আওয়ামী লীগের লোকজনের প্রভাব দেখিয়ে একক সিদ্ধান্তে নিয়োগ দিতেন। তিনি অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন, স্বেচ্ছাচারিতা করেছেন। কলেজে কোনো কমিটি নেই। সম্প্রতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নামে জোরপূর্বক প্রায় দেড় লাখ টাকা আদায় করেছেন। তিনি বিভিন্ন সময় দাপ্তরিক কাজের অজুহাত ও মহাবিদ্যালয়ের ফ্যাসিলিটিজ বিল্ডিং বরাদ্দের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। এমনকি তিনি কলেজের যাবতীয় আয় কোষাগারে না রেখে পুরোটা লোপাট করেছেন। আমরা এ দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণ চাই।
অভিযুক্ত অধ্যক্ষ মোছা. জাকিফা ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মিম তাবাসসুম প্রভা বলেন, আমি এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।