× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১১ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ পিএম

সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতি হয়। প্রবা ফটো

সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতি হয়। প্রবা ফটো

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নজিপুর-সাপাহার সড়কে উপজেলার মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতের কবলে পড়া বিআরটিসি বাসের সুপার ভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি পোরশার নিতপুরের উদ্দেশে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমানো হয়। এ সময় বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এর পর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসের ভেতরে ঢুকে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭-৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, বাসের পেছনে থাকা মাইক্রোবাসেও ডাকাতরা হানা দেয়। তারা মাইক্রোবাসটির চালককে মারধর করে মালামাল লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর কারণে ডাকাতির ঘটনা ঘটেনি। আসলে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা