× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইক্রোবাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শেরপুর সংবাদদাতা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ এএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুর সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাত যাত্রী। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে শহরের অষ্টমীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,  গৌরব ও শুভ। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের মালিক এবং কর্মচারী বলে জানা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার রাত ১টার দিকে একটি মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শুভ নিহত হন এবং হাসপাতালে নিলে মোটরসাইকেলের আরেক আরোহী গৌরব নিহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ও যাত্রীরা পালিয়ে যায়।

ওসি জুবাইদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও মোটরসাইকেলটিকেও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা