× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা পনেরো মাসে দূর করা সম্ভব না : ড. সাখাওয়াত হোসেন

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮ পিএম

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা পনেরো মাসে দূর করা সম্ভব না : ড. সাখাওয়াত হোসেন

‘১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা, অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব না। আমরা ইতোমধ্যে কিছু কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। যেভাবে রাষ্ট্রব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে একজন সরকার পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে আমাদের একটু সময়তো লাগবে। আমরা চেষ্টা করছি যাতে ল’অ্যান্ড অর্ডার ভালো হয়।’

গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

উপদেষ্টা আরও বলেন, দ্রব্যমূল্য বর্তমানে অনেক নিয়ন্ত্রণে। রমজানে প্রচুর খেজুর, ডাল, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানে এলে মনে করে এটা হরিলুটের জায়গা। তারা এ সময়টা একটা সিন্ডিকেট তৈরি করে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন বাজার সিন্ডিকেট ভেঙে দেয়, এ বিষয়ে আপনারা সাধারণ মানুষ প্রশাসনকে সহযোগিতা করবেন।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্ল্যাহ আল ফারুক, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা