× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার, নৌকা জব্দ

খুলনা অফিস

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩২ পিএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

খুলনার কয়রা উপজেলা থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড ও বন বিভাগ। এ সময় মাংস বহনকারী একটি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদে এই অভিযান পরিচালিত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছে পৌঁছে ভোরের আলোয় একটি নৌকা দেখতে পাই। এতে দুজন ব্যক্তি বসে বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ভেতরে বরফে সংরক্ষিত ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করি এবং নৌকাটি জব্দ করি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে এবং আদালতের নির্দেশে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায়ই বন্যপ্রাণী শিকার ও মাংস পাচারের ঘটনা ঘটে। বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও এসব অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা