× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের পেছনে বাসের ধাক্কায় ড্রাইভার-সুপারভাইজার নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীর হিরন্যকান্দি এলাকায় এক বাসের পেছনে অপর বাসের ধাক্কায় চালক ও সুপাভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদ্শী ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। ফলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের চালক ও সুপারভাইজারসহ ১২জন আহত হন।

পরে তাদেরকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুব্রত বিশ্বাস বাসচালক মন্টু শেখ (৫৫) ও সুপারবাইজার আরিফ হোসেনকে (৪০) মৃত ঘোষণা করেন। 

মন্টু শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও সুপারভঅইজার বাগেরহাটের চিতলমারী উজেলার বাসিন্দা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা