× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় পিকআপের ধাক্কায় ২ শ্রমিক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মিনি পিকআপের ধাক্কায় দুজন ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কোণাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজার পাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২)। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া। 

তিনি বলেন, রাত সাড়ে ১২ টার দিকে মরংঘোনা এলাকায় মালবাহী একটি ট্রলিকে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক (পিকআপ) ঘটনাস্থলেই ট্রলিতে থাকা দুই শ্রমিক নিহত হয়েছে। মরদেহ নিয়ে গেছে তাদের পরিবারের সদস্যরা। পালানোর সময় গাড়ী জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা