× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে ভুয়া পুলিশ আটক

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৪ পিএম

সাইফুল ইসলাম চাঁন। প্রবা ফটো

সাইফুল ইসলাম চাঁন। প্রবা ফটো

পিরোজপুরের নাজিরপুরে এক ভুয়া পুলিশকে আটক করে আসল পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। 

আটককৃত সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম অনলাইনে এ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার সাথে থাকা বাকি তিনজন পালিয়ে যায়।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা