× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকনিকের বাস থেকে মাথা বের করে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৪ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম

নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম। ছবি : সংগৃহীত

নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাসের জানালা দিয়ে মাথা বের করে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদুল ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর মাঘমারা এলাকার সরিষাবাড়ী-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া। 

স্থানীদের বরাতে তিনি জানান, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল একটি বাস। বাসটি সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছলে বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সঙ্গে বাড়ি খেয়ে গুরুতর আহত হয় রাশেদুল ইসলাম। আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা