রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৫:৫৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৬:০৫ পিএম
ভুয়া এসআইকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : প্রবা
রাজবাড়ীতে ফারহান মণ্ডল নামে এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার সাবেক মেয়র মহম্মদ আলীর ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারহান মণ্ডল রংপুরের পীরগাছা থানার অন্নদান নগরের কাশেম মণ্ডলের ছেলে।
রাজবাড়ী সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফারহান রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে বিয়ে করে তার স্ত্রীর কাছ থেকে শ্যালককে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা নেন। বার বার সময় নিয়ে শেষ পর্যন্ত চাকরি দিতে না পারায় যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর তার স্ত্রী সমাধানের কথা বলে তাকে রাজবাড়ীতে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেয়।
এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ফারহান মণ্ডলকে বেড়াডাঙ্গার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।