× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪০ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে উপজেলার মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাককেও আটক করা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা