× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেবাপ্রার্থীদের জন্য ৩৬ ইউনিয়ন পরিষদে লাইব্রেরি স্থাপন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৯ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০ পিএম

সেবাপ্রার্থীদের জন্য ৩৬ ইউনিয়ন পরিষদে লাইব্রেরি স্থাপন

লক্ষ্মীপুরে সেবাপ্রার্থীদের সেবা গ্রহণের পাশাপাশি বই পড়তে উৎসাহিত করতে ৩৬টি ইউনিয়ন পরিষদে পাবলিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী ও চরশাহী ইউনিয়ন পরিষদ ভবনে লাইব্রেরির উদ্বোধন করা হয়।

ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক কুদরত-ই-হুদা, কবি ও সম্পাদক জুনুন রাইন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, মান্দারী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সালেহ উদ্দিন, চরশাহী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, মানসিক বিকাশে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদে এসে সেবাগ্রহিতারা যেন বই পড়তে পারে সেজন্য লাইব্রেরি স্থাপন করা হয়েছে। একইসঙ্গে এ উদ্যোগে মানুষ বই পড়ায় উৎসাহী হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা