× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরপুর সীমান্তে ১৫ কেজি ভারতীয় রুপা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

ঠাকুরপুর সীমান্তে ১৫ কেজি ভারতীয় রুপা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে অভিযান চালিয়ে ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের রুপা উদ্ধার করেছে বিজিবি। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ রুপাগুলো উদ্ধার করা হয়। এ সময় রুপা বহনকারী তার হাতে থাকা বস্তা একটি ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার কারণে তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ঠাকুরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে বিপুল পরিমান রুপা পাচার হবে এমন খবরে বিজিবির একটি দল সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আশকর মণ্ডলের আমবাগানের মধ্যে অবস্থান নেয়। সীমান্ত পিলার ৯২-এর পাশ দিয়ে ভারতের থেকে বাংলাদেশে এক ব্যক্তি অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে ধাওয়া করলে সে তার হাতে থাকা একটি বস্তা ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে স্কচটেপ মোড়ানো ছোটবড় ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সেখান থেকে ভারতীয় অবৈধ ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের রুপা জব্দ করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা