× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলিয়াখালী সমুদ্রসৈকত

জোয়ারের পানিতে ভেসে এলো জেলের মরদেহ, হত্যার অভিযোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায় রাম জলদাস নামে এক জেলে মরদেহ জোয়ারের পানিতে ভেসে এসেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রাম জলদাস উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাহমুদাবাদ জেলে পাড়ার মৃত শীতল জলদাসের ছেলে।

ছেলেকে ফিরে পাবেন- এ আশায় অপেক্ষার প্রহর গুনছিলেন রাম জলদাশের মা নুপুর বালা জলদাস। অবশেষে সন্তানের নিথর দেহ দেখে অপেক্ষার প্রহর শেষ হলো মায়ের।

নিহতের পরিবারের অভিযোগ- সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় সন্দ্বীপ চ্যানেলে গত ১৭ ফেব্রুয়ারি নৌকা নিয়ে সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরতে গেলে জেলেদের বাধা দেয় বালুখেকোরা। প্রতিবাদ করলে তারা জেলেদের পেটায় এবং এক পর্যায়ে রাম জলদাসকে সাগরে ফেলে দেয়। এ সময় বালুখেকোরা তার ভাই লিটন জলদাসকেও অপহরণ করে হাতিয়ায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন আকবর বলেন, মরদেহটি গুলিয়াখালী সৈকতে ভেসে আসে। সাগরে ভাটার কারণর পানি নেমে যাওয়ায় স্থানীয় জেলেরা কাদায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা স্বজনদের খবর দেন। নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাম জলদাসের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা